শান্তিপুরে উদ্ধার বহুমূল্যের চোরাই সামগ্রী
দি নিউজ লায়ন; গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে প্রচুর পরিমান চোরাই মাল উদ্ধার করলো শান্তিপুর পুলিশ। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে শান্তিপুর থানার পুলিশ খবর পায় শান্তিপুর জাতীয় সড়ক সংলগ্ন একটি গোডাউনে চোরাই মাল মজুত করে রাখা রয়েছে। এর পরই অভিযান চালিয়ে প্রায় 15 লক্ষ টাকার মাল উদ্ধার করে পুলিশ।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম ভরত দাস বয়স ৪০, তারক সরকার বয়স ৪২, অভিজিৎ বিশ্বাস বয়স ৩৪ ।এরা প্রত্যেকেই শান্তিপুর থানা এলাকার বাসিন্দা। কে বা কারা এই চক্রের সাথে যুক্ত ও কোথা থেকে এই চুরি করে ওই পণ্য ওখানে মজুত করা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত তিন জনকে রানাঘাট আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment